স্বয়ম্ভূ `বালু রোবট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র দানাদার অসংখ্য বালু একসঙ্গে যুক্ত হয়ে একটি যনে্ত্রর আকার নেবে আর সে যন্ত্রটি ব্যবহার করে কঠিন কোনো কাজ সারা যাবে। এরপর আবারও সেই বালুর কণাগুলো আলাদা হয়ে যাবে। হালের সাইফাই চলচ্চিত্রে এ রকম দৃশ্য হরহামেশাই দেখানো হয়। সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা জানিয়েছেন, বালুকণার মতো ক্ষুদ্র এমন রোবট তৈরি করা সম্ভব, যা নিজেই বিভিন্ন আকার নিতে পারবে এবং কাজ ফুরোলে স্বয়ংক্রিয়ভাবেই আলাদা হয়ে যেতে পারবে। এক খবরে বিবিসি জানিয়েছে, এরই মধ্যে গবেষকেরা পরীক্ষাগারে এমন রোবট তৈরিও করে ফেলেছেন। আগামী এক দশকের মধ্যেই এই ধরনের রোবট বাজারে আনার ব্যাপারেও তঁারা আশাবাদী।এক সেন্টিমিটার আকারের ৩০টি রোবটের প্রোটোটাইপ তৈরি করেছেন গবেষকেরা। এগুলোর প্রতিটিতে বসানো চিপে সফটওয়্যার চালু করেছেন ফলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে একসঙ্গে যুক্ত হয়ে যেকোনো ছোট আকার নিতে পারে এবং পরে আলাদাও হয়ে যেতে পারে। এমআইটির ডিস্ট্রিবিউটেড রোবোটিকস ল্যাবরেটরির গবেষকেরা স্বয়ংক্রিয়ভাবে কাঠামো গড়তে পারে-বালুকণা আকারের এমন ক্ষুদ্র রোবট তৈরির চষ্টো করছেন।এ প্রসঙ্গে গবেষক কাইল গিলপিন জানিয়েছেন, `আমরা এমন এক ব্যাগ উপাদান তৈরি করতে চাই, যা আমাদের ইচ্ছানুসারে যেকোনো আকৃতি নিতে সক্ষম হবে। যদি কোনো পরিস্থিতিতে আমাদের এমন কোনো যন্ত্র প্রয়োজন পড়ে, যা আমাদের কাছে নেই, তখন এক ব্যাগ বালু আকারের এমন রোবট ব্যবহার করে প্রয়োজনীয় যন্ত্রটি তৈরি করে নেওয়া যাবে।'চেৌকো এই প্রোটোটাইপ রোবটগুলো চেৌম্বকক্ষেত্রের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়। এ চেৌম্বকীয় প্রভাব অবশ্য চালু বা বন্ধ করতে কোনো বৈদু্যতিক সুইচের প্রয়োজন পড়ে না। প্রতিটি কিউবের মধ্যে বসানো রয়েছে মাইক্রোপ্রসেসর, যা কোনো অংশকে কখন সচল হতে হবে, তার নির্দেশ বহন করে।